ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জামালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত

ads

২৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর উপলক্ষ্যে জামালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী)  বিকাল ৫ টায় জামালপুর শহর বিএনপির আয়োজনে সমাবেশ শেষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শহর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আনন্দ মিছিলটি শহরের বেশ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফিক, সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, , সাংগঠনিক সম্পাদক মুকিদুর রহমান মমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন বাবুল প্রমুখ সহ জেলা বিএনপির ও শহর বিএনপির  নেতৃবৃন্দরা । আনন্দ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব  করেন জামালপুর শহর বিএনপির সভাপতি  লিয়াকত আলী।


উক্ত সমাবেশ শেষে আনন্দ মিছিলটি শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তমালতলা,সকাল বাজার প্রদক্ষিণ করে বকুল তলা মোড়ে গিয়ে শেষ হয়।  আনন্দ মিছিলে নারী নেতাকর্মীরা সহ জেলা ও সদর এবং শহর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত  নেতাকর্মীরা অংশ নেন। 

ads
ads
ads

Our Facebook Page